পোস্টগুলি

দৈর্ঘ্য প্রসারণ ও প্রসারণ সহগ: সূত্র, উদাহরণ ও প্রশ্নোত্তর

ছবি
দৈর্ঘ্য প্রসারণ ও প্রসারণ সহগের সূত্র, সংজ্ঞা, এবং বিস্তারিত ব্যাখ্যা জানুন। বিভিন্ন পদার্থের প্রসারণ সহগের মান ও বাস্তব জীবনের উদাহরণসহ এই আর্টিকেলটি আপনার জন্য একটি পূর্ণাঙ্গ গাইড। চিত্রঃ তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও আয়তন বেড়ে যায় পদার্থের তাপজনিত প্রসারণ | Thermal Expansion of Material সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল পদার্থই তাপ প্রয়োগে প্রসারিত হয় এবং তাপ অপসারণে সংকুচিত হয়। যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি তথা গতিশক্তি বৃদ্ধি পায়। কঠিন ও তরল পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের বিপরীতে অণুগুলো আরো বর্ধিত শক্তিতে স্পন্দিত হতে থাকে ফলে সাম্যাবস্থা থেকে অণুগুলোর সরণ বেড়ে যায়।

তরঙ্গের প্রকারভেদ ও তাদের বৈশিষ্ট্য

ছবি
ভূমিকাঃ তরঙ্গ আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি যখন সাগরের ঢেউ দেখেন, শব্দ শুনেন, বা আলো অনুভব করেন, তখন আপনি মূলত তরঙ্গের প্রভাবের সঙ্গে পরিচিত হচ্ছেন। তরঙ্গের এই বৈচিত্র্যময় প্রকৃতি এবং এর বৈজ্ঞানিক গুরুত্ব আমাদের চারপাশের অনেক প্রক্রিয়াকে পরিচালনা করে। এই ওয়েবপেজে, আমরা তরঙ্গের মূল বৈশিষ্ট্য, এর প্রকারভেদ এবং তরঙ্গের বিভিন্ন প্রকারের সঙ্গে সংশ্লিষ্ট রাশিগুলোর বিশদ আলোচনা করব। এই জ্ঞান আপনার বিজ্ঞান বিষয়ক বোঝাপড়াকে আরও গভীর করবে এবং প্রকৃতির এই মহামূল্যবান প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাড়াবে। তরঙ্গ | Wave চিত্রঃ পানিতে সৃষ্ট তরঙ্গ কোনো পুকুরের স্থির পানিতে ঢিল ছুঁড়া হলে, ঢিল যেখানে পড়ে সেখানে পানির আন্দোলন ( ঢেউ ) সৃষ্টি হয় এবং ক্রমাগত এই আন্দোলন চারদিকে ছড়িয়ে পড়ে। দেখা যায় এক সময় এই ঢেউ দূর্বল হতে হতে পুকুরের পাড়ে গিয়ে মিলে যায় কিন্তু পুকুরের পানিতে ভাসমান কোনো বস্তু ঢেউ এর সাথে সাথে পাড়ের দিকে চলে যায় না, নিজ অবস্থানে রয়ে যায়। এর কারণ হলোঃ যে স্থানে ঢিল পড়ে সেখানের পানির অণুগুলো উপর নীচ পর্যাবৃত্ত ...