তাপ বিকিরণ: আদর্শ কৃষ্ণ বস্তু, বিকিরণ ও শোষণ ক্ষমতা, এবং স্টেফান-বোলজম্যান সূত্র বিশ্লেষণ
ভূমিকা তাপ বিকিরণ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন বস্তু তাপকে রশ্মি আকারে পরিবহন করে। এই প্রক্রিয়া সম্পর্কে বোঝার জন্য আমরা আদর্শ কৃষ্ণ বস্তু ও কৃষ্ণ বস্তুর বিকিরণ, বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতা, এবং স্টেফান-বোল্ডম্যান সূত্রের আলোচনা করবো। চিত্রঃ তাপ বিকিরণ নিয়ে ক্লাস তাপ বিকিরণ (HEAT RADIATION) তাপ (Heat) তাপ এক প্রকার শক্তি যা উষ্ণতা বা শীতলতার অনুভূতি সৃষ্টি করে। তাপ সর্বদা উষ্ণ স্থান থেকে শীতল স্থানে প্রবাহিত হয়, যা তাপ সঞ্চালন নামে পরিচিত। তাপ সঞ্চালনের তিনটি প্রধান পদ্ধতি রয়েছে: পরিবহণ (Conduction) পরিচলন (Convection) বিকিরণ (Radiation) যে প্রক্রিয়ায় তাপ কোন পদার্থের উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের উত্তপ্ত কণাগুলোর স্থান পরিবর্তন হয় না, তাকে তাপের পরিবহণ বলে। এটি সাধারণত কঠিন পদার্থে ঘটে। যে প্রক্রিয়ায় তাপ উত্তপ্ত কণাসমূহের স্থান পরিবর্তনের মাধ্যমে বস্তুর উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয়, তাক...