Type Here to Get Search Results !

ও’মের সূত্র, আপেক্ষিক রোধ ও তড়িৎ প্রবাহ: পরিবর্তন, নির্ণয় এবং সৃজনশীল প্রশ্নোত্তর

MA 0

ভূমিকা

পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো বিদ্যুৎ ও এর বিভিন্ন ধর্ম। বিদ্যুৎ প্রবাহের ধারণা বুঝতে হলে প্রথমেই ও'মের সূত্র, আপেক্ষিক রোধ, এবং তড়িৎ প্রবাহের পরিমাপ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এই বিষয়গুলোকে নিয়ে প্রাথমিক ধারনা ও তাদের বিভিন্ন উপাদানের সম্পর্ক বিশ্লেষণ করতে পারলেই তড়িৎ প্রবাহের বৈচিত্র্যপূর্ণ রূপ সম্পর্কে ধারনা পাওয়া যায়।

নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

  • ক. ও’মের সূত্রটি লেখ।
  • খ. আপেক্ষিক রোধ বলতে কী বুঝায়?
  • গ. প্রত্যেক রোধের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয় করো।
  • ঘ. উল্লেখিত বর্তনীতে সর্বোচ্চ \(0.25 A \) প্রবাহমাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় পরিবর্তন বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্নের সমাধান

ক. নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্যদিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহকের দু’প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

খ. রোধের ১ম ও ২য় সূত্র থেকে আমরা পাই,

\(R \propto \frac{L}{A}\)
\(R = \rho \frac{L}{A}\)

এখানে, \( \rho \) একটি সমানুপাতিক ধ্রুবক। এর মান পরিবাহীর উপাদান ও তাপমাত্রার ওপর নির্ভর করে। একে নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোেধ বা রোধাঙ্ক বলে।

যখন \(L = 1\) একক, \(A = 1\) একক, তখন উপরোক্ত সমীকরণ অনুসারে \(R = \rho \) । এখান থেকে আপেক্ষিক রোধের নিম্নোক্ত সংজ্ঞা দেওয়া যায়, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলা হয়।

তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয়ঃ

গ. উদ্দীপক অনুসারে,
রোধ, \(R_{1}=5 \Omega\)
রোধ, \(R_{2}= 15 \Omega\)
অভ্যন্তরীণ রোধ, \(r= 0.25 \Omega\)
তড়িচ্চালক শক্তি, \(E = 2 V\)
এখানে, রোধ \(R_{1}\)ও \(R_{2}\) সমান্তরালে যুক্ত।
এদের তুল্য রোধ \(R_{p}\) হলে,

\( \frac{1}{R_{p}} = \frac{1}{R_{1}} + \frac{1}{R_{2}} \)
বা, \( \frac{1}{R_{p}} = \frac{1}{5} + \frac{1}{15} \)
বা, \( \frac{1}{R_{p}} = \frac{3 + 1}{15 \Omega} \)
বা, \( \frac{1}{R_{p}} = \frac{4}{15 \Omega} \)
বা, \( R_{p} = \frac{15 \Omega}{3 + 1} = 3.75 \Omega\)

এখন, বর্তনীর মূল প্রবাহমাত্রা \(I\) হলে,

\(I = \frac{E}{R_{p} + r} \)
\(I = \frac{2 V}{3.75 \Omega + 0.25 \Omega} = \frac{2 V}{4 \Omega} = 0.5 A\)
এখন, \(A\) ও \(B\) বিন্দুর বিভব পার্থক্য, \( V = I R_{p} = 0.5 A \times 3.75 \Omega = 1.875 V\)
\( \therefore \) \( R_{1} \) রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রঅ, \( I = \frac{1.875 V}{5 \Omega} = 0.375 A \)
এবং \( R_{2} \) রোধের মধ্য দিয়ে প্রবাহমাত্রঅ, \( I = \frac{1.875 V}{15 \Omega} = 0.125 A \)
অতএব, \( R_{1} \) ও \( R_{2} \) মধ্য দিয়ে প্রবাহমাত্রা যথাক্রমে \( 0.3875 A \) ও \( 0.125 A \)

সর্বোচ্চ \(0.25 A \) প্রবাহমাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় পরিবর্তন বিশ্লেষণ

ঘ. 'গ' নং থেকে পাই,
বর্তনীর মূল প্রবাহ মাত্রা, \(I = 0.5 A \),
এখন, বর্তনীতে সর্বোচ্চ প্রবাহমাত্রা \(0.25 A\) বজায় রাখতে হলে, অর্থাৎ প্রবাহ হ্রাস করতে হলে, বর্তনীতে শ্রেণি সমবায়ে রোধ যুক্ত করতে হবে। এখন প্রয়োজনীয় রোধটির মান \(R^{'}\) হলে,

\(E = I(R^{'} + R_{p}+r)\),
বা, \( (R^{'} + R_{p}+r) = \frac{E}{I}\)
বা, \( R^{'} = \frac{E}{I} - R_{p} - r\)
বা, \( R^{'} = \frac{2}{0.25} - 3.75 - 0.25 \)
বা, \( R^{'} = 8 - 4 \)
বা, \( R^{'} = 4 \Omega \)

অর্থাৎ বর্তনীটির শ্রেণিতে \( 4 \Omega \) মানের রোধ যুক্ত করলে বর্তনীতে সর্বোচ্চ \( 0.25 A \) প্রবাহমাত্রা বজায় থাকবে।

উপসংহার

ও'মের সূত্র, আপেক্ষিক রোধ এবং তড়িৎ প্রবাহের বিভিন্ন পরিবর্তনের সংযোগে বিদ্যুতের আচরণ ও এর ব্যবহারিক দিক সম্পর্কে গভীরভাবে বোঝা সম্ভব। সৃজনশীল প্রশ্নের মাধ্যমে এই ধারণাগুলো আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে, যা শিক্ষার্থীদের তড়িৎ প্রবাহ ও রোধ সম্পর্কিত বিভিন্ন জটিলতা সম্পর্কে বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

PhysicsCQA offers School and College Physics tutorials in Bangla—covering SSC & HSC levels with clear explanations, essential formulas, MCQ practice, and step‑by‑step mathematical problem solutions. Designed for students seeking easy access to theory, conceptual clarity, and exam preparation resources, this blog offers structured lessons, solved examples, and interactive guidance to strengthen understanding and boost confidence in Physics learning.